English
১৩২৩ সালে মুদ্রিত আদি শ্রীমৎ স্বামী তারক চন্দ্র সরকার লিখিত শ্রীশ্রীহরি লীলামৃত ( SriSriHari Lilamrita ) ; "সিদ্ধান্ত পুরাণ" উৎসর্গপত্র “উৎসর্গপত্র নামমাত্র শুনিয়াছি । কিন্তু; কাহাকে বলে, তাহা জানিনা, কিরূপে করিতে হয়, তাহা জানিনা, সেকি আন্তরিক না বাহ্যিক তাহাও জানিনা, তবে কি ক’রে উৎসর্গপত্র লিখিব । বিশেষতঃ যাহাকে উদ্দেশ্য করিয়া, বা, এই গ্রন্থ দিব বলিয়া, “উৎসর্গপত্র” লিখিতে হয়, এই ব্রহ্মাণ্ড যে, তাঁরই সৃষ্ট; সুতরাং ক্ষিত্যপ্তেজমরুদ্যোম বা তজ্জাত আব্রহ্ম স্তম্বপর্যন্ত সবই তাঁর । অতএব যাহার জিনিস তাঁহাকে দেওয়া এ আবার কেমন "উৎসর্গপত্র", প্রকৃতপক্ষে এ পাগলামি বই আর কিছুই নয় । তবে এক কথা, মনিবের কোন দ্রব্য, ভৃত্যের হাতে অর্পিত হইলে, ভৃত্য কর্তৃক তাহা নষ্টিভূত বা রূপান্তরিত হইলে, তাহা ফিরাইয়া দেওয়ার সময়, যেমন মনিবকে জানাইয়া দিতে হয়; তাই, ম্লানমুখে, তোমার উদ্দেশ্যে, তোমার লীলাগীতি “শ্রীশ্রীহরি লীলামৃত” শিরোপরে লইয়া হাজির হইয়াছি । জগৎপিতঃ ? তুমি ইহা গ্রহণ করিবে কি ? ইহাতে আমার কিছুই নাই । তোমার চিরস্নেহের সেই তারকের মানস-উদ্যান-প্রসূত গোলাপপুষ্পরাজী, তোমার সেই মহানন্দের চিরআকাঙ্ক্ষিত, নন্দনকাননজাত-পুষ্পরাজ পারিজাত । আমি আজ্ঞাবহ দাস তব, “শ্রীপাদ পদ্মে” দিব বলিয়া তোমার মুখ চাহিয়া দাঁড়াইয়া রহিলাম ।।” অযোগ্য সেবক শ্রীহরিবর সরকার — শ্রীশ্রীহরি লীলামৃত গ্রন্থ যিনি উৎসর্গ করেছেন
Sign in with your free account to read, download EPUBs or listen.